পাপুয়া নিউ গিনিতে ৫.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। রবিবার ভোরের এই ভূমিকম্পে সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর: এএফপির।
প্রতিবেদনে বলা হয়েছে, পাপুয়া নিউগিনির তারোন থেকে প্রায় ৫৮ কিলোমিটার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ওয়েব সাইটে জানিয়েছে, এই ঘটনায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
