মানিকগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০

আপডেট : ২৮ মে ২০১৫, ১২:২৯
 
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার গিলন্ড নামক এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫/৭ জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে।
 
জানা গেছে, ঢাকা থেকে ঝিনাইদহগামী মামুন পরিবহন ও বিপরীত দিক থেকে আসা পাটুরিয়া থেকে ঢাকাগামী বিআরটিসি বাসের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। তাত্ক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
 
বিস্তারিত.............