ম্যারথান দৌঁড়ে রেকর্ড গড়েছেন ৯২ বছরের এক বৃদ্ধা। যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে অনুষ্ঠিত ‘রক এন রোল’ নামের এই ম্যারাথন দৌড় সম্পন্ন করে এই রেকর্ড গড়লেন তিনি।
সোমবার এএফপির প্রতিবেতদনে বলা হয়েছে, ৯২ বছর ৬৫ দিন বয়সে রবিবার ২৩ মাইল দূরত্বের ম্যারাথন দৌড় সম্পন্ন করেন হ্যারিটি থমসন। এই দৌড় সম্পন্ন করতে তিনি সময় নেন সাত ঘণ্টা ২৪ মিনিট ৩৬ সেকেন্ড। এসময় তার সঙ্গে ছিলেন ৫৬ বছর বয়সী ছেলে বার্নি। সূত্র: এএফপি।
