চীনে পরীক্ষায় নকল ঠেকাতে ড্রোন

আপডেট : ০৯ জুন ২০১৫, ১৭:৪৮
 
আক্ষরিক অর্থেই পরীক্ষায় নকলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে চীন। পরীক্ষার্থীদের নকল করা ঠেকাতে এবার পরীক্ষা কেন্দ্রে 'যুদ্ধাস্ত্র' মোতায়েন করেছে দেশটির কর্তৃপক্ষ।
 
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নকল ঠেকাতে বিশেষ একটি ডিটেক্টরসহ ড্রোন মোতায়েন করা হয়। এই ড্রোনটি পরীক্ষা কেন্দ্রে উড়ে-উড়ে গোপনে আনা মোবাইলের মতো ইলেক্ট্রনিক ডিভাইস থেকে বেরোনো সিগনাল সনাক্ত করতে পারে।
 
ড্রোন মোতায়েনের পর সুষ্ঠুভাবেই পরীক্ষা চলছে বলে বার্তা সংস্থা এপির খবরে জানানো হয়। পরীক্ষার প্রথম দিনে কেউ ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে আসেনি বলে ড্রোনের প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে।