চাদে একদিনে দুই দফা আত্মঘাতী বোমা হামলার পর নেকাব (মুখ ঢাকা বোরকা) নিষিদ্ধ করা হয়েছে। সোমবারের ওই হামলায় ২০ জনের বেশি নিহত হন।
বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ধর্মীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী কালজেব ফাহিমি দাউবেত নেকাব নিষিদ্ধের ঘোষণা দেন।
তিনি বলেন, শুধু জন সমাগমস্থলেই নয়, সব জায়গায় নেকাব নিষিদ্ধ থাকবে। যে কোনো ধরনের কাপড় যা চোখ ছাড়া সব কিছু ঢেকে রাখে তা ছদ্মবেশ।
এ হামলার পিছনে ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হাত রয়েছে বলে অভিযোগ করছে চাদ সরকার।
সোমবার চাদের রাজধানীতে মটরসাইকেলে করে এসে দু’টি পুলিশ ভবনের বাইরে আত্মঘাতী হামলা চালানো হয়।
