জাপানে কর্মসংস্থান সৃষ্টিতে রেকর্ড

আপডেট : ০৪ জুলাই ২০১৫, ০১:২০
মে মাসে জাপানে আবেদনকারী প্রতি কর্মসংস্থান সৃষ্টি ২৩ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। এই সময়ে দেশটিতে আবেদনকারী প্রতি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ১ দশমিক ১৯টি, যা এপ্রিলে ছিল ১ দশমিক ১৭টি।  এর আগে ১৯৯০ সালের দিকে দেশটির স্টকমার্কেটে বাবলের কারণে শ্রমবাজার এমন চাঙ্গা হয়েছিল। এছাড়া সার্বিক বেকারত্ব হার এপ্রিলের ৩ দশমিক ৩৪ শতাংশ থেকে কিছুটা কমে মে মাসে দাঁড়িয়েছে ৩ দশমিক ৩২ শতাংশে।
 
পূর্বাভাস দেয়া হয়েছে যে, মজুরি বৃদ্ধির চাপ সৃষ্টির পূর্বে জাপানের বেকারত্বের হার কমে ৩ শতাংশ থেকে ২ দশমিক ৫ শতাংশে দাঁড়াতে পারে। এদিকে মে মাসে গত বছরের একই সময়ের তুলনায় দেশটির পারিবারিক ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৮ শতাংশে, যা বাজারের প্রত্যাশিত ৩ দশমিক ৪ শতাংশের তুলনায় বেশি। দীর্ঘদিন পর জাপানের পারিবারিক ব্যয় বাড়ল। কর্মসংস্থান বৃদ্ধির ফলে ভোক্তারা ব্যয় বাড়াতে শুরু করেছেন বলে মনে করছেন দেশটির অর্থনীতিবিদরা।