অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যা, শ্বশুর আটক

আপডেট : ২২ জুলাই ২০১৫, ২৩:৫০

কুমিল্লায় যৌতুকের দাবিতে জুলেখা বেগম নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ওই গৃহবধূর লাশ উদ্ধার ও নিহতের শ্বশুর আইয়ুব আলীকে আটক করেছে পুলিশ। জেলার আদর্শ সদর উপজেলার দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

গত বছরের অক্টোবরে জেলার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের জুলেখা বেগমের (২০) সাথে ও আদর্শ সদর উপজেলার দৌলতপুরের ফজলে রাব্বীর বিয়ে হয়। নিহতের বড় ভাই আনোয়ার হোসেন জানান, যৌতুক নিয়ে জুলেখা বেগমের সাথে তার শ্বশুরবাড়ির লোকজনের মনোমালিন্য ও ঝগড়াঝাটি চলে আসছিল। এরই জের ধরে গত মঙ্গলবার রাতে তার ওপর অমানষিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নিহত জুলেখা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।