তুরস্কে জঙ্গি সন্দেহে আটক ২৫১

আপডেট : ২৪ জুলাই ২০১৫, ১৬:৪০

তুরস্কে শুক্রবার দেশব্যাপী ইসলামিক স্টেট (আইএস) জিহাদি ও কুর্দি জঙ্গিদের বিরুদ্ধে একটি সমন্বিত অভিযান চালানো হয়েছে। এ সময় জঙ্গি সন্দেহে ২৫১ জনকে আটক করেছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশটিতে উপর্যুপরি ভয়াবহ সহিংসতার পর ১৩টি প্রদেশে এ অভিযান চালানো হয়। খবর এএফপির।

তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ২৫১ জনকে আটক করা হয়েছে।’