সিডর ও রানাপ্লাজায় ক্ষতিগ্রস্ত শিশুদেরকে চেক বিতরণ

আপডেট : ০২ আগস্ট ২০১৫, ১৬:২৬
সিডর ও রানাপ্লাজায় ক্ষতিগ্রস্ত পরিবাবের শিশুদের সহায়তায় চেক বিতরণ করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত ওইসব শিশুর অভিভাবকের হাতে হাতে চেক তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ ডা. মোজাম্মেল হোসেন এমপি।
 
অনুষ্ঠানে জেলার মোট ২৩০ শিশুকে মাসে দুই হাজার টাকা করে ছয় মাসের মোট ২৭ লাখ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
 
জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রতন কুমার হালদারসহ জেলা প্রশাসন ও জেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।