ইরাকে পৃথক গাড়িবোমা হামলায় নিহত ১০

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ০৯:৫৫
ইরাকের রাজধানী বাগদাদে পৃথক গাড়ি বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ২৩ জন।
 
বুধবার বাগদাদের কাছে শিতি এলাকায় এই বোমা হামলার ঘটনা ঘটে।
 
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা শহরে একটি গাড়িতে ছয়জন বেসামরিক ব্যক্তিকে লক্ষ্য করে বোমা হামলাটি চালানো হয়। এসময় আশপাশের আবাসিক এলাকার আরও ১২জন আহত হন।
 
এর আগে একইদিন সকালে গাড়ি বোমা হামলায় উত্তরাঞ্চলীয় শহর আল হোসেইনীয়া জেলায় চারজনের মৃত্যু হয়। আহত হয় আরও ১১ জন।
 
এই দুইটি বোমা হামলার দায় স্বীকার করেনি কেউ।