ডিএসইতে লেনদেন ১০০ কোটি টাকা ছাড়িয়েছে

আপডেট : ২৬ আগস্ট ২০১৫, ১২:৫৮
 
টানা তিন দিন সূচক কমার পর বুধবার শেয়ারবাজারের লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা চলছে। এরই মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ১০০ কোটি টাকা ছাড়িয়েছে।
 
বেলা সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে ৭ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ডিএসই এক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৮০০। 
 
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময় ৩৪ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১৭। লেনদেন ছাড়িয়েছে পাঁচ কোটি টাকা।