চীনে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১২

আপডেট : ২৭ আগস্ট ২০১৫, ১৫:৩৯
 
চীনের তিয়ানজিনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য জানায়।
 
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিস্ফোরণে ১৩৯ জন নিহতের ঘটনায় কারখানার চেয়ারম্যান ও সিনিয়র ব্যবস্থাপকসহ আনুষ্ঠানিকভাবে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।