পেঁয়াজ আমদানিতে সুদহার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক

আপডেট : ২৭ আগস্ট ২০১৫, ২১:৩৮
 
পেঁয়াজ আমদানির জন্য ব্যাংক ঋণের সুদহার সর্বোচ্চ ১১ শতাংশ বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে ঋণ-মার্জিন অনুপাত ব্যাংকার গ্রাহক সর্ম্পকের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দেয়া হয়েছে। দেশিয় বাজারে পেঁয়াজের সরবরাহ নিশ্চিত করতেই এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রিয় ব্যাংক। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে।
 
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
 

প্রজ্ঞাপনে বলা হয়, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে আতিরিক্ত মূল্যের কারণে পেঁয়াজের দামে অস্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে। এ কারণে, নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পেঁয়াজ আমদানি অর্থায়নে সুদহার সর্বোচ্চ সীমা ১১ শতাংশ নির্ধারণ করা হলো।