দেশীয় সফটওয়্যার শিল্পের উন্নয়নের স্বার্থে সফটওয়্যার আমদানিতে ১৫ শতাংশ হারে ভ্যাট (মূল্য সংযোজন কর) আরোপ করা হয়েছে। অপারেটিং সিস্টেম ছাড়া বাকি সব ধরণের সফটওয়্যার আমদানিতে এ ভ্যাট কার্যকর হবে।
বৃহস্পতিবার রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে একটি আদেশ (এসআরও) জারি করেছে। তবে এটি গত ৪ জুন থেকে কার্যকর হবে বলে আদেশে বলা হয়েছে।
