অভিবাসী মৃত্যু প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, "এটা এক অমানবিক ও দুঃখজনক ঘটনা। এর সমাধানের জন্য সকল দেশকে আত্মপ্রত্যয়ী হয়ে সমষ্টিগতভাবে রাজনৈতিক আলোচনায় বসতে হবে।"
ইউরোপের দেশগুলোর মধ্যে পরষ্পর সহযোগিতার অভাবকে দায়ী করছে জাতিসংঘ। আন্তর্জাতিক সংস্থাটির প্রধান বান কি মুন এই সমস্যা সমাধানের জন্য 'সমষ্টিগত রাজনৈতিক প্রতিক্রিয়া' দেখানোর পাশাপাশি প্রতিটি দেশকে পরষ্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান। সেই সঙ্গে অভিবাসনের জন্য বৈধ পদ্ধতিকে আরো সহজ করে দেয়ার জন্যও দেশগুলোকে অনুরোধ করেন তিনি।
সাম্প্রতিক সময়ে একসঙ্গে মারা যাওয়া এই মানুষগুলোর কথা স্বরণ করে তিনি বলেন, "অভিবাসেনর আশায় এত ঝুঁকি নিয়ে আসা মানুষগুলো এসেছে সিরিয়া, আফগানিস্তান ও ইরাকের মত যুদ্ধবিদ্ধস্ত দেশ থেকে। তাদের বেঁচে থাকার জন্য এই ঝুঁকিপূর্ন পথ বেছে নেয়া ছাড়া উপায় ছিলো না।"
তিনি আরো বলেন, সংঘাতময় পরিবেশ থেকে এই অঞ্চলের মানুষকে রক্ষার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা উচিত।
সূত্র-বিবিসি
