শিগগিরই এপিআই শিল্পপার্কে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত

আপডেট : ৩০ আগস্ট ২০১৫, ১৮:০৫
 
দ্রুততম সময়ের মধ্যেই মুন্সিগঞ্জের গজারিয়ায় নির্মাণাধীন অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) শিল্পপার্কে গ্যাস সরবরাহ করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে বিসিকের সাথে সমন্বয় করে পেট্রো বাংলা ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করবে।
 
রবিবার এপিআই শিল্পপার্কে দ্রুত গ্যাস সরবরাহের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
 
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে সভায় বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।