চীনের শেয়ারবাজার স্থিতিশীল ও ঝুঁকিমুক্ত অবস্থায় ফিরতে শুরু করেছে বলে তথ্যে জানানো হয়েছে।
চীনা সিকিউরিটিস রেগুলেটরি কমিশনের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। গবেষণা বলছে, শেয়ারবাজার লেনদেন এখন বেশ স্বাভাবিক। বাজারে তারল্য সংকট নেই বললেই চলে।
তবে আর্থিক খাতকে সব ধরনের ঝুঁকিমুক্ত রাখতে সময় এবং যথাযথ উদ্যোগ জরুরি বলে জানায় সিএসআরসি।
