মেহেরপুরে মহিলা জামায়াতের রোকনসহ ১২ নারীকর্মী আটক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ১৩:২৯
মেহেরপুরে মহিলা জামায়াতের রোকনসহ ১২ কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শহরের কাসারীপাড়ার এনামুলের বাড়ি থেকে পুলিশের একটি দল তাদের আটক করে। ঘটনাস্থল থেকে জামায়াতের সাংগঠনিক কিছু বই উদ্ধার করেছে পুলিশ।
 
মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, মহিলা জামায়াতের বৈঠকের খবর পেয়ে স্বর্ণ ব্যবসায়ী এনামুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় গৃহকর্তা এনামুল হকের স্ত্রী পৌর মহিলা জামায়াতের রোকন রশিদা খাতুনসহ ১২ কর্মীকে আটক করা হয়। IMG0