‘ঘূর্ণায়মান দরজা’ রাজনীতির জন্য মঙ্গলজনক নয় : অ্যাবট

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৪১

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট মঙ্গলবার আধুনিক রাজনীতির পঙ্কিল প্রকৃতির সমালোচনা করে বলেছেন, নেতাদের জন্য ‘ঘূর্ণায়মান দরজা’ কোনো দেশের জন্য মঙ্গলজনক নয়।

 


দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টির নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় ম্যালকম টার্নবুলের কাছে পরাজয়ের পর অ্যাবট বলেন, নির্বাচন কেন্দ্রিক ভীতি প্রধানমন্ত্রীত্বের জন্য ঘূর্ণায়মান দরজা তৈরি করছে যা আমাদের দেশের জন্য শুভ নয়।

গতকাল সোমবার রাতে ভোটাভুটিতে অ্যাবোটকে হারিয়ে দলের প্রধানের পদ পান ম্যালকম। দলীয় প্রধানের পদ হারানোয় প্রধানমন্ত্রীর পদও হারান অ্যাবোট।


ক্যানবেরায় পার্লামেন্ট হাউসে সাংবাদিকদের অ্যাবোট বলেন, গত দশকে রাজনীতির প্রকৃতি পরিবর্তিত হয়েছে। আগের চেয়ে এখন অনেক বেশি ভোটভোটি হচ্ছে এবং রাজনীতি সম্পর্কে অনেক মন্তব্য আসছে যেগুলো খুবই তিক্ত। এ ছাড়া এখন রাজনীতিবিদদের চরিত্র হরণ করা হচ্ছে।

 


তিনি বলেন, বর্তমানে অতি উৎসাহী গণমাধ্যম সংস্কৃতি তৈরি হয়েছে যার ফলে বিশ্বাসঘাতকতা উৎসাহিত হচ্ছে। ২০১৩ সাল সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন অ্যাবোট। তিনি বলেন, গণমাধ্যমের উচিত নাম না থাকা অসমর্থিত সূত্রের উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ না করা ।


বিভিন্ন সময় বিশেষ করে চলতি বছর তার প্রশাসনের নীতি ও নেতৃত্ব নিয়ে নানামুখী গুজব ফাঁস হয়ে যায় এবং তা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। ৫৭ বছর বয়সী অ্যাবোট বলেন, আমি কখনোই কারোর তথ্য ফাঁস করিনি এবং আমি এখনও করবো না। তিনি বলেন, ‘আমাদের দেশের কল্যাণ হওয়া উচিত। আমি চাই, আমাদের সরকার ও আমাদের দেশ উন্নতি করুক।
 

 

গত ফেব্রুয়ারিতে নেতৃত্বের প্রথম পরীক্ষায় অ্যাবোট উতরে গিয়েছিলেন। ২০১০ সালে অ্যাবোট জাতীয় নির্বাচনে লেবারের জুলিয়া গিলার্ডের কাছে পরাজিত হয়েছিলেন। নেতৃত্বের পরীক্ষায় গিলার্ডও একই দলের নেতা কেভিন রাডের কাছে হেরে গিয়েছিলেন। বাসস