ওবামার মুসলিম পরিচয় নিয়ে বিতর্ক

ওবামার পক্ষ নেয়া আমার কাজ নয়: ট্রাম্প

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৫, ১৯:৩৪
 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওবামার মুসলিম পরিচয় নিয়ে সৃষ্ট বিতর্কে তার পক্ষ নেয়া কাজ নয়। রিপাবলিকান দলের এক সমর্থক সম্প্রতি ওবামার মুসলমান পরিচয় নিয়ে মন্তব্য করে বিতর্ক উসকে দেন। এ নিয়ে নিজ দলে সমালোচনার জবাবে এমন কথা বললেন ট্রাম্প।
 
এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, 'একইভাবে আমার সম্পর্কে যদি কেউ প্রেসিডেন্টের কাছে নোংরা বা বিতর্কিত মন্তব্য করেন তবে কি আপনার মনে হয় প্রেসিডেন্ট আমার পক্ষ নেবেন?' ওবামার এমন সমর্থন পাওয়ার কোন যুযোগ নেই বলেও টুইটারে লিখেন ট্রাম্প।
 
IMG0
 
দক্ষিণ ক্যারোলিনার সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, এই ঘটনায় ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিৎ। এর পরই রিপাবলিকান দলের একটি বড় অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকেন ট্রাম্প। হেরিটেজ ফাউন্ডেশনের ওই অনুষ্ঠানে যোগদান না করার কারণ হিসেবে ট্রাম্পের 'গুরুত্বপূর্ণ ব্যবসায়িক লেনদেন'কে দেখিয়েছে তার প্রচার দল।
 
বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্পের একটি নির্বাচনী সভায় পেসিডেন্ট ওবামাকে মুসলিম হিসবে বলেন এক সমর্থক। এমনকি 'ওবামা আমেরিকান নন' বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, আমাদের দেশে একটি সমস্যা রয়েছে আর তা হল- মুসলমান।
 
তখন এ নিয়ে কোন কিছুই বলেননি ট্রাম্প। সূত্র: বিবিসি