মার্কিন বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানের কুন্দুজে তিন জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক এনজিও ডক্টরস উইথ আউট বর্ডারের স্বেচ্ছাসেবক ছিলেন।
আফগানিস্তানের কুন্দুজের দখল নিতে আফগান ও তালেবান বাহিনীর লড়াই চলছে। মার্কিন বাহিনী আফগান বাহিনীর সহায়তায় আজ শনিবার বিমান হামলা চালায়। সেই হামলায় তিন জন স্বেচ্ছাসেবক নিহত হয়েছে এবং আরো ৩০ জন মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তারা। দায় স্বীকার করে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ব্রায়ান ট্রাইবাস বলেছেন, মার্কিন সেনাবাহিনীর জন্য হুমকি হয়ে ওঠা ব্যক্তিদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছিল। সেই হামলার বেসামরিক ক্ষয়ক্ষতি হিসেবে শিকার হয়েছে কাছের একটি মেডিকেল সেন্টার। বিবিসি
