ফ্রেঞ্চ রিভিয়েরা সংলগ্ন এলাকায় রোববার ভোরে ১৩ জনের মৃত্যু হয়েছে। নদীর পাড় ভেঙ্গে পানি ঢুকলে বৃদ্ধনিবাসের তিন বাসিন্দা মারা যায়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় আরও ৫ জন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এরা তাদের গাড়িগুলো একটি একটি আশ্রয় এলাকায় দাঁড় করিয়ে রেখেছিল।
জরুরী কর্মীরা জানান, আরও তিনজন তাদের গাড়ির ভেতরেই ডুবে গেছে। একটি টানেলে গাড়িটি আটকা পড়েছিল। শনিবার রাতে পর্যটন নগরী ক্যানেসে এক ভয়াবহ ঝড় আঘাত হানে। এতে রাস্তায় আরো এক ব্যক্তি ডুবে যায়।
IMG0
ফ্রান্সের দক্ষিণপূর্বাঞ্চলের কোট ডি’আজুরে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে ব্রাগ নদীর পানি দুকূল উপচে পড়েছে। নদীটর কাছেই অবস্থিত অ্যান্তিবেস নগরীতে ঢেউয়ের আঘাতে নিকটস্থ বৃদ্ধ নিবাস ধসে পড়ে। ফ্রেঞ্চ রেল কোম্পানি এসএনসিএফ জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বেশ কয়েকটি ট্রেন ছাড়া হয়নি। এই ট্রেনগুলোতে কয়েকশ যাত্রী রয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই যাত্রা স্থগিত রাখা হয়েছে।
ফ্রেঞ্চ জরুরি বিভাগ জানিয়েছে, আন্তিবেসের রাস্তাগুলোও বন্যায় প্লাবিত হয়ে পড়েছে। ফ্রান্সের সমভূমি ছাড়িয়ে এখন মারণ ঝড়টি ইতালীয় উপকূলের দিকে ধাবিত হচ্ছে। বাসস ও বিবিসি
