আফগানিস্তানের কুন্দুজ শহরের হাসপাতালে বিমান হামলা চালানো ভুল ছিল বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে নিয়োজিত আন্তর্জাতিক বাহিনীর মার্কিন কমান্ডার জেনারেল জন ক্যাম্পবেল এই ভুল স্বীকার করেন। মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
জন ক্যাম্পবেল বলেন, হাসপাতালে ভুল করে হামলা চালানো হয়েছে। আমরা কখনো ইচ্ছাকৃতভাবে কোনো সুরক্ষিত চিকিত্সা স্থাপনাকে লক্ষ্যবস্তু করি না।
IMG0
কুন্দুজে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতালে মার্কিন বিমান হামলায় ২২ জন নিহত হয়। এমএসএফ ঘটনাটিকে ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি করেছে।
