পাকিস্তানে ভূমিধসে ১৩ জনের মৃত্যু

আপডেট : ১৩ অক্টোবর ২০১৫, ১২:৫১
পাকিস্তানের করাচিতে ভূমিধসে সাত শিশুসহ একই পরিবারের ১৩ জনের মৃত্যু হয়েছে। করাচির গুলশানে জোহর এলাকায় অবস্থিত এই বস্তিতে স্থানীয় সময় রাত দুইটার সময়ে পাথর ও মাটি চাপা পড়ে এই দুর্ঘটনা ঘটে।
 
উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে ১৩ জনের মৃতদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে সাতজন শিশু ও দুইজন নারী। আরো তিনজনের দেহ মাটিচাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। করাচির পুলিশ কমিশনার শোয়েব সিদ্দিকি জানান, নিহতরা সবাই এক পরিবারের। এই জায়গায় মাত্র তিন দিন আগে নিজেদের থাকার ব্যবস্থা করেছিল পরিবারটি। এনডিটিভি।