ফ্রান্সে হামলা: ইউরোপে শোকের ছায়া

আপডেট : ১৪ নভেম্বর ২০১৫, ১৭:১৯
ফ্রান্সের রাজধানী প্যারিসের ছয়টি স্থানে বোমা ও বন্দুক হামলায় কমপক্ষে জন নিহতের ঘটনায় পুরো ইউরোপে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে। 
 
ফ্রান্সের ন্যাশনাল কাউন্টার টেররিজমের সাবেক পরিচালক মাইকেল লিটার জানিয়েছেন, তদন্ত কর্মকর্তারা হামলার বিভিন্ন ক্লুগুলো একত্রিত করছেন। এ কাজটি করতে কিছুটা সময় লাগবে। তাই আল-কায়েদা কিংবা আইএস অথবা অন্য কেউ জড়িত রয়েছে কি না তা এ মুহূর্তে নিশ্চিত করে বলা মুশকিল। 
 
তিনি বলেন, এ ধরনের ভয়াবহ ঘটনা ২০০৮ সালে মুম্বাই হামলার পর শহর এলাকায় আমরা আর দেখিনি।