অস্ট্রেলিয়ায় দাবানল

ঘোড়া বাঁচাতে ৩ জনের মৃত্যু

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ১৮:১৬
 
অস্ট্রেলিয়ায় দাবানলের মধ্য থেকে একটি ঘোড়াকে বাঁচাতে গিয়ে তিনজন ইউরোপীয় কর্মী মারা গেছেন। নরওয়ে, ব্রিটেন ও জার্মানির এই তিন নাগরিকের লাশ একটি পুড়ে যাওয়া গাড়ির ভেতরে পাওয়া গেছে।
 
দাবানলে আরেক কৃষক মারা গেছেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক করছিলেন—নিহত তিন ইউরোপীয় দমকল কর্মী যাওয়ার পথে ভুল দিকে মোড় নিয়েছিলেন। তারা লিন্ডা ক্যাম্পবেল নামে এক অস্ট্রেলিয়ান নারীর প্রতিষ্ঠানে কাজ করতেন।
 
লিন্ডা বলেন—তারা যদি বাম দিকে না গিয়ে ডান দিকে যেত, তাহলে তাদের মরতে হতো না।