ক্যামেরুনে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১০

আপডেট : ২২ নভেম্বর ২০১৫, ১৪:০৩
ক্যামেরুনে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে নাইজেরিয়া ভিত্তিক জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এই হামলা চালিয়েছে।
 
ক্যামেরুনের সামরিক বাহিনীর একজন কমান্ডার বলেন, ফোটোকল শহরের নিগ গ্রামে চালানো এই হামলায় আত্মঘাতী হামলাকারী সহ ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন। নাইজেরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠনটি হ্রদ কেন্দ্র করে থাকা ক্যামেরুন, চাদ, নাইজারও নাইজেরিয়া সীমান্তকে রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ইসলামি শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গত ছয় বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে।
 
দেশটির প্রতিবেশী রাষ্ট্রগুলো যৌথভাবে এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে। জাতিসংঘ পশ্চিম আফ্রিকার দেশগুলোতে বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে সৈন্য ও সামরিক রসদ সরবরাহ করছে। রয়টার্স।