শিবপুরে জেলা প্রশাসক শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২২:০১

নরসিংদী জেলার শিবপুর উপজেলায় এই প্রথম প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে একশত শিক্ষা  প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে জেলা প্রশাসক শিক্ষা বৃত্তি ২০১৮ প্রদান করা হয়েছে। উপজেলা মিলনায়তনে ২০ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ কর্নার তৈরি করা হয়েছে। আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাগার করার জন্য সকল শিক্ষকদেরকে আহবান জানাই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা যেন পাঠাগারে গিয়ে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের আরিফ-উল-ইসলাম মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল প্রমুখ।

ইত্তেফাক/জেডএইচ