বুরকিনা ফাসোয় মিনিবাস খাদে, নিহত ২২

আপডেট : ২৮ নভেম্বর ২০১৫, ১১:৫৮
 
বুরকিনা ফাসোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মিনিবাস খাদে পড়ে পানিতে ডুবে ২২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো আটটজন আহত হয়েছেন। শুক্রবার অউয়াগাদোউগোউ সরকার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
 
বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় ২৭ নম্বর রুটের কিবালোগো এলাকায় একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় মোট ২২ জন পানিতে ডুবে মারা গেছে।
 
কিবালোগো বুরকিনার দ্বিতীয় প্রধান নগরী বোবো দিওউলাসো থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। খবর: এএফপি।