বুরকিনা ফাসোয় বাস খাদে পড়ে নিহত ২২

আপডেট : ২৮ নভেম্বর ২০১৫, ২০:০৪
 
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে ২২ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে গেলে যাত্রীরা ডুবে যান।
 
শুক্রবার বুরকিনা ফাসো সরকারের এক বিবৃতিতে জানানো হয়, ‘জাতীয় ২৭ নম্বর রুটের কিবালোগো এলাকায় একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় মোট ২২ জন পানিতে ডুবে মারা গেছে।’
 
কিবালোগো বুরকিনার দ্বিতীয় প্রধান নগরী বোবো দিওউলাসো থেকে ৪৫ কিলোমিটার (২৮ মাইল) দূরে অবস্থিত। মর্মান্তিক এই দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছে। সূত্র: এএফপি