তুর্কি সৈন্য প্রত্যাহারের দাবি করলো ইরাক

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৪:৩১
ইরাকের মোসুল শহর থেকে তুরস্কের সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির কার্যালয়। এক বিবৃতিতে তুরস্কের এই আচরণকে ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।
 
এর আগে জানা গিয়েছিল মোসুলের বাশকিদা শহরে কুর্দি যোদ্ধাদের প্রশিক্ষণ দিতে ১৫০ তুর্কি সেনা নিয়োগ করা হয়েছিল। মোসুল গত বছর থেকে ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণে রয়েছে। ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় বিবৃতিতে জানিয়েছে, তুরস্কের একজন ভালো প্রতিবেশীর মতো আচরণ করা উচিত এবং ইরাক থেকে তৎক্ষণাৎ তাদের সৈন্য প্রত্যাহার করা হোক।  
 
তুরস্কের সঙ্গে ইরাকের কুর্দিদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু সিরীয় কুর্দিদের সঙ্গে তাদের বেশ প্রতিহিংসাপরায়ন সম্পর্ক বিদ্যমান। উল্লেখ্য, মোসুলের পতন ইসলামিক স্টেটের উত্থানের এক গুরুত্বপূর্ণ ঘটনা এবং এটি পুনরুদ্ধারে ইরাক সরকারের চেষ্টা বার বার ব্যর্থ হচ্ছে। বিবিসি।