সিরিয়ার উত্তরাঞ্চলের রাকায় বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) ৩২ জন জঙ্গি নিহত হয়েছে। মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস খবরের সত্যতা নিশ্চিত করে আরো ৪০ জন আহত হওয়ার কথা জানিয়েছে। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট এই হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাকাকে তথাকথিত ইসলামি খেলাফতের রাজধানী হিসেবে ঘোষণা করেছে আইএস।
সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আব্দেল রহমানের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, অভিযান চলাকালে অন্তত ১৫ বার বিমান হামলা চালানো হয়। শুধুমাত্র একটি হাসপাতাল থেকে ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ফলে চূড়ান্ত সংখ্যাটি আরো বেশি হতে পারে।
