মালয়েশিয়ায় অন্তত ৫০ হাজার মানুষ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সমর্থক বলে জানিয়েছেন দেশটির পরিবহন মন্ত্রী। এই তথ্যের মধ্য দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে জঙ্গি হামলার হুমকির বিষয়টি ফের উঠে আসলো। এর আগে দেশটির রাজধানী কুয়ালালামপুরে হামলার হুমকির মুখে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছি।
গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে আইএস সমর্থকের সংখ্যাটি জানিয়েছেন পরিবহন মন্ত্রী লিও তিয়ং। 'এদের মাত্র এক শতাংশও যদি জঙ্গি চেতনায় উদ্বুদ্ধ হয়ে হামলা শুরু করে তবে মালয়েশিয়া বড় সমস্যায় পতিত হবে' বলেন লিও তিয়ং।
মালয়েশীয় পুলিশে তথ্য অনুযায়ী প্রায় ১০০ জন নাগরিক আইএসের পক্ষে যুদ্ধ করতে সিরিয়া ও ইরাকে গিয়েছেন। দেশটির পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট প্রায় দুই ডজন আইএস সমর্থককে বিচারের সম্মুখীন করেছে। সূত্র: আল জাজিরা
