ভারতের ঝাড়খণ্ডে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। একই সঙ্গে পার্শ্ববর্তী বিহারেও কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার সকালে এই ভূমিকম্প হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল আটটায় ঝাড়খণ্ডের দেওগড়, দুমকা ও জামতারায় এই কম্পন অনুভূত হয়।
কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। তবে এতে কোনো প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
