মেক্সিকোর দক্ষিণাঞ্চলের গুয়েরেরো রাজ্যে ৫শ মিটার গভীর একটি গিরিখাতের নিচে কমপক্ষে ১৭ টি গলিত লাশ পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে এটর্নি জেনারেলের কার্যালয়ের এক কর্মকর্তা মঙ্গলবার জানান, ১৭ টি লাশ পাওয়া গেছে। এর মধ্যে নয় জনের পুরো শরীর ও আট জনের অর্ধেক শরীর পোড়া রয়েছে। চিচিহোয়ালকো গ্রামে ৮ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে লাশগুলো উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাশগুলো উদ্ধার করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়।
নিহতদের পরিচয়, তাদের বয়স ও লিঙ্গ এখনও জানা যায়নি। এমনকি তারা কতদিন আগে মারা গেছে তাও কর্তৃপক্ষ জানতে পারেনি।
মেক্সিকোর গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গিরিখাতের নিচে পাথর ও ঝোপের ভিতর লাশগুলো লুকানো ছিল। বাসস
