মোটরসাইকেলের দ্রুতগতি: ফেসবুকে আপলোড করতে গিয়ে গেল প্রাণ

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৯:২৩
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দ্রুত মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত সাইফুর রহমান কাজল (২৩) আরিচার বিশিষ্ট ঠিকাদার সাঈদ মল্লিকের পুত্র।
 
স্বজনরা জানায়, সোমবার রাত একটার দিকে কাজল শশুর বাড়ি উপজেলার টেপড়া থেকে আরিচায় ফিরছিলেন। সদ্য বিবাহিত কাজল ঢাকা-আরিচা মহাসড়কে ১২০ কিলোমিটার গতিবেগে বাড়ি ফিরছিলেন। এই ভিডিও মোবাইল ফোন থেকে ফেসবুকে আপলোড করার এক পর্যায়ে ওই সড়কের বোয়ালী শ্মশান ঘাটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত হওয়ার ছয় ঘণ্টা পর্যন্ত তার নিথর দেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।

সকালে লোকজন কাজলের লাশ দেখতে পায়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।