অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে পুলিশের এক নিরাপত্তা অভিযান চলছে এবং সেখান থেকে সব মানুষকে সরিয়ে দিয়েছে পুলিশ। সিডনির অপেরা হাউস ও সাগর সৈকতের পাশের শহরতলী ম্যানলিতে অভিযান চালানোর কথা বৃহস্পতিবার নিশ্চিত করেছে অস্ট্রেলীয় পুলিশ, তবে বিস্তারিত কিছু জানায়নি; খবর বিবিসি, বার্তা সংস্থা রয়টার্সের।
সিডনির ফেরি সার্ভিসের টুইটার একাউন্টে জানানো হয়েছে, অভিযানের কারণে তাদের একটি ফেরির যাত্রা বাতিল করা হয়েছে। দ্বিতীয় ফেরির যাত্রা শুরু করতে বিলম্ব হয়েছে। হেলিকপ্টার থেকে নেওয়া দৃশ্যে সচরাচর পর্যটকে সরগরম সিডনি অপেরা হাউস এলাকটিকে জনমানবশূন্য দেখা গেছে।
অভিযান শেষ হওয়ার পর এর বিষয়ে বিস্তারিত বলা হবে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র। তবে একই সঙ্গে দুটি জায়গায় চলা অভিযান পরস্পর সম্পর্কিত কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি। দেশের ভিতরে গড়ে ওঠা জঙ্গিদের হামলার আশঙ্কায় অস্ট্রেলিয়াজুড়ে উচ্চ নিরাপত্তা সতর্কাবস্থা চলছে। রয়টার্স।
