গাজীপুরের কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীকে খুনের দায়ে মা-ছেলেকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। এ ছাড়া আরো দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
বুধবার বিকেলে গাজীপুরের জেলা দায়রা জজ আদাদতের বিচারক এ কে এম এনামুল হক এই আদেশ প্রদান করেন। এ সময় তিনজন আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া গ্রামের রহমত আলী রমুর স্ত্রী আনোয়ারা বেগম ও তার ছেলে মোস্তফা। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন একই পরিবারের মৃত হামিদ আলীর ছেলে রহমত আলী রমু ও তার মেয়ে রাহিমা বেগম।
