চীনে আটকা পড়া যাত্রীদের বিনামূল্যে ভ্রমণের প্রস্তাব

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০৪
চীনের রেল কর্তৃপক্ষ তুষারপাতের কারণে বুধবার গুয়াংজু স্টেশনে আটকা পড়া প্রায় দশ হাজার যাত্রীকে বিনামূল্যে উচ্চ গতিসম্পন্ন ট্রেনে ভ্রমণ করার প্রস্তাব দিয়েছে। এরা চীনের নববর্ষ লুনার নিউ ইয়ারে যোগ দিতে যাচ্ছিল। 
 
নগরীটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের রাজধানী। শহরটি চীনের নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর বড় কেন্দ্র। এখানে বিপুল সংখ্যক অভিবাসী শ্রমিক রয়েছেন। এরা তাদের বাড়ি থেকে কারখানাগুলোতে কাজ করার জন্য এখানে বাস করছেন। খবর বার্তা সংস্থা এএফপি-র। এসব শ্রমিকের অনেকেই বছরে মাত্র একবার বাড়ি যায়। ঐতিহ্য অনুযায়ী লুনার নিউ ইয়ারে মধ্যরাতের আগে পরিবারের সদস্যদের অবশ্যই একসঙ্গে থাকতে হবে। এ বছর ৮ ফেব্রুয়ারি লুনার নিউ ইয়ার।
 
IMG0
 
চলতি বছর চীনের উত্তর ও মধ্যাঞ্চলে সবচেয়ে শীতল আবহাওয়া বিরাজ করছে। দেশটির পরিবহন কর্তৃপক্ষের ওপর যথাসময়ে মানুষকে তাদের নিজ বাড়িতে পৌঁছে দেয়ার ব্যাপক চাপ রয়েছে। স্থানীয় পুলিশ জানায়, সোমবার এক সময়ে নিজ বাড়িতে গমনিচ্ছু মানুষের সংখ্যা প্রায় ১ লাখে দাঁড়ায়।  রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন জানিয়েছে, বুধবার মধ্যরাতে গুয়াংজু স্টেশনে প্রায় ৩৩ হাজার লোক আটকা পড়েছিল। এএফপি।