লেবাননে সামরিক অভিযানে ৬ আইএস জঙ্গি নিহত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪৬
লেবাননেন সিরিয়ান সীমান্তে সামরিক অভিযানে ছয় আইএস জঙ্গিকে নিহত হয়েছে। এছাড়া আইএস কমান্ডারসহ ১৬ জনকে গ্রেফতার করেছে দেশটির সেনাবাহিনী। বুধবার আর্সাল শহরে এই অভিযান চালানো হয়।
 
সেনাবাহিনীর এক বিবৃতে জানানো হয়, আর্সালে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছিল জঙ্গিরা। এজন্য সেখানে অভিযান চালানো হয়।
 
আরেকটি দল আইএস এর একটি হাসপাতালে অভিযান চালায় এবং ১৬ জঙ্গিকে গ্রেফতার করে। মোট ২৭ জনকে গ্রেফতার করা হলেও ১১ জন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিল না বলে ছেড়ে দেয়া হয়।
 
শহরে আল নুসরা ফ্রন্ট ও ইসলামিক স্টেট দুই গ্রুপেরই জঙ্গি রয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা সূত্র।