ইরাকে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে ৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা। মঙ্গলবার কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানান তিনি।
বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাতকারে ব্রিগেডিয়ার জেনালের ইয়াহিয়া রাসুল বলেন, এম-১৭ এর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৯ সেনাসদস্য নিহত হযেছেন।এদিকে এক পুলিশ কর্মকর্তা জানান, শহরের পূর্বাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।
দেশটিতে হেলিকপ্টার দুর্ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১৪ সালের আগস্টে এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কয়েকজন মারা গিয়েছিল। এছাড়া এপ্রিলেই আরেকটি দুর্ঘটনার শিকার হয়েছিল সামরিক হেলিকপ্টার। এএফপি
