আল-কায়েদা অনুসারী জিহাদি গ্রুপগুলোকে তুরস্ক সহায়তা করছে বলে অভিযোগ করেছেন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) একজন কমান্ডার। রাশিয়া টুডের খবরে বলা হয়, সৌদি আরব ও কাতারও উগ্রবাদীদের অস্ত্র দিয়ে সহায়তা করছে। পিকেকের সহ-প্রতিষ্ঠাতা মুরাত কারায়িলান দাবি করেন, তুরস্ক সন্ত্রাসীদের সহায়তা করছে এ বিষয়ে তাদের হাতে উপযুক্ত প্রমাণ রয়েছে।
তিনি বলেন, ‘সৌদি আরব, কাতারের মতো তুরস্কও সালাফি জিহাদিদের সহায়তা করছে।’ কারালিয়ান দাবি করেন, তুরস্ক নুসরা ফ্রন্ট এবং আইএসকে শুরু থেকেই তুরস্ক সহায়তা করে আসছে। চলমান সিরিয়া যুদ্ধে তুরস্ক রবিবার উত্তর সিরিয়ায় অবস্থানরত কুর্দিদের ওপর হামলা চালায়।
