ভারতের গুজরাটে জঙ্গি হামলার আশঙ্কায় 'হাই এলার্ট' জারি করা হচ্ছে। পাকিস্তানের সূত্র উদ্ধৃত করে ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, হামলার পরিকল্পনা নিয়ে জলপথে গোপনে গুজরাটে ঢুকেছে অন্তত ১০ জন লস্কর-ই-তৈয়বা জঙ্গি।
এই জঙ্গি দলের মধ্যে নারী জঙ্গিও রয়েছেন। এরা ‘আত্মঘাতী হামলা’র জন্য প্রশিক্ষিত।
পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা নাসির খান জানজুয়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে এই খবর দিয়েছেন। খবর পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে দিল্লি। গুজরাট জুড়ে জারি করা হয়েছে ‘হাই অ্যালার্ট’। উদ্ভুত পরিস্থিতিতে পুলিশ, সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী ও আধাসামরিক বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে গুজরাটে। সূত্র: এএফপি
