ভারতের পাঠানকোটে বিমান বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলার তদন্তে সহায়তা করতে ভারতে কর্মকর্তা পাঠাবে পাকিস্তান। আগামী ২৭ মার্চ ভারত পৌঁছবেন পাকিস্তানি তদন্তকারীরা।
নেপালের পোখরায় সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইডলাইনে পাকিস্তানের পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ খানের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। গত জানুয়ারিতে ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। হামলায় ভারতের সাত সেনাসদস্য ও ছয় জঙ্গি প্রাণ নিহত হন।
হামলার পর পাকিস্তানের সঙ্গে পূর্বনির্ধারিত কূটনৈতিক বৈঠক বাতিল করে দেয় ভারত। ভারতের দাবি, পাকিস্তানভিত্তিজ জঙ্গি গোষ্ঠী জাইশ-ই-মোহাম্মদ হামলার সঙ্গে যুক্ত। তখন দলটির কয়েকজনকে গ্রেফতারের কথাও জানিয়েছিল পাকিস্তান। সূত্র: বিবিসি
