রাশিয়ার পূর্বাঞ্চলে ৬.৬ মাত্রার ভূমিকম্প

আপডেট : ২১ মার্চ ২০১৬, ০৮:৪২
 
রাশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। সোমবার স্থানীয় সময় ২২টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় ৪টা ৫০ মিনিট) ভূমিকম্পটি অনুভূত হয়। 
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূকম্পনটির কেন্দ্রস্থল ছিল রাশিয়ার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির ৩০৯ কিলোমিটার উত্তর-পূর্ব- উত্তরে ভূপৃষ্ঠের ১৯২ কিলোমিটার গভীরে ছিল এ ভূমিকম্পের উৎপত্তি।