ফুলপুরে ২টি কেন্দ্র পুলিশের নিয়ন্ত্রণে, ১০ রাউন্ড গুলি

আপডেট : ২২ মার্চ ২০১৬, ২১:২০
ময়মনসিংহের ফুলপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামভদ্রপুর ইউনিয়নের খড়িয়াপাড়া কেন্দ্রে ভোট গণনার সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা চালায়। এ সময় পুলিশ বাধা দেয়। তাতেও তারা না মানায় পুলিশ ৪ রাউণ্ড ফাকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
অপরদিকে ভোট গণনা শেষে ফুলপুর ইউনিয়নের ফতেপুর কেন্দ্রে বিজয়ী মেম্বার প্রার্থী হাবিবুর রহমানের বিজয় মিছিলের সময় পরাজিত মেম্বার প্রার্থী সমর্থকদের সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে তারা পুলিশের ওপর চড়াও হয়।পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খড়িয়া পাড়া কেন্দ্রে গুলির ঘটনায় দেওখালি গ্রামের জয়েন উদ্দিনের (৫৩) হাতে গুলিবিদ্ধ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।