ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছে। বিস্ফোরণে ভবনটির একাংশ উড়ে গেছে। সেখান থেকে আগুন ও কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।
বিস্ফোরণের পর আশপাশের ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। পুলিশ কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, গ্যাস থেকে বিস্ফোরণটি ঘটেছে।
স্থানীয় গণমাধ্যমে পুলিশ জানায়, বিস্ফোরণের ধাক্কায় মুনপাহনাস টাওয়ার উপরের দিকের কিছু অংশ উড়ে গেছে। এটি একসময় ফ্রান্সের সবচেয়ে উঁচু ভবন ছিল।
