উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ

আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১০:৩২
উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালােত গিয়ে ব্যর্থ হয়েছে।
 
শুক্রবার সকালে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্র বলেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি ব্যর্থ হয়েছে।
 
বিবিসি জানিয়েছে, মাঝারি মানের ক্ষেপণাস্ত্রটি এখনো শনাক্ত করা যায় নি। তবে ধারণা করা হচ্ছে, আগে থেকে বাছ-বিচার না করে তারা মিসাইল পরীক্ষাটি চালাচ্ছিল।
 
উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা কিম ইল-সুংয়ের জন্মদিনে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পিয়ংইয়ং। এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে।