তালেবানদের কোনো শান্তি আলোচনা নয়: আফগান প্রেসিডেন্ট

আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ২০:৫৯
জঙ্গি সংগঠন তালেবানের সঙ্গে আর কোনো শান্তি আলোচনা করা হবেনা বলে জানালেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। শান্তি আলোচনা নিয়ে পাকিস্তানের আহ্বানের প্রেক্ষিতে তিনি বলেন, পাকিস্তানেরই তালেবানদের সাথে মোকাবেলা করা উচিত।
 
সোমবার সংসদে এক ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তালেবানদের সঙ্গে কোনো শান্তি আলোচনা হবেনা। এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা সরাসরি একশনে যাবে।
 
পাকিস্তানকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। আশরাফ ঘানি বলেন, পাকিস্তানেই বড় সংখ্যক তালেবান ঘাঁটি স্থাপন করেছে। এ বিষয়টি তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব তুলবেন।
 
ঘানি বলেন, ‘আমরা আশা করিনা পাকিস্তান তালেবানদের হস্তান্তর করবে। শুধু চাই পাকস্তান তাদের সন্ত্রাসবিরোধী প্রতিশ্রুতি অব্যাহত রাখবে।’