নীরবতা ভাঙলেন পানামা পেপার্স ফাঁসকারী

আপডেট : ০৭ মে ২০১৬, ১৫:৪৮
এতদিন পরিচয় গোপন রাখার পর পানামা পেপার্স ফাঁসকারী 'জন ডো' নিজের পরিচয় প্রকাশ করেছেন। কৌশলে সম্পদ গোপন করতে সহায়তাদানকারী প্রতিষ্ঠান মোসাক ফনসেকার সাড়ে এগার মিলিয়ন নথি ফাঁস করে দেন জন ডো। নিজের সম্পর্কে বিস্তারিত না জানিয়ে আইন প্রয়োগকারীদের সহযোগিতার প্রস্তাব দিয়েছেন তিনি।
 
এক হাজার ৮০০ শব্দের বিবৃতিতে জন ডো জানান, তিনি কখনো কোন গোয়েন্দা বা সরকারের হয়ে কাজ করেননি। মানুষের অর্থনৈতিক বৈষম্য তাকে এই কাজে উৎসাহিত করেছে বলে উল্লেখ করেন তিনি।
 
ধনী ব্যক্তিরা বিদেশি ফার্মের সহায়তা নিয়ে কিভাবে কর ফাঁকি দেয় তা পানামা পেপার্সে উঠে এসেছে। তবে মোসাক ফনসেকার দাবি গোপনে গ্রহকদের পরামর্শ দিয়ে কোন অবৈধ কাজ করেনি তারা।
 
সারা বিশ্বের শত শত সাংবাদিক পানামা পেপার্সের বিষয়ে তদন্ত করেছেন। ফাঁস হওয়া নথি থেকে রাষ্ট্রনায়ক থেকে শুরু করে সেলিব্রেটিরা পর্যন্ত কে কিভাবে কর ফাঁকি দিয়েছেন তা উঠে এসেছে। সূত্র: বিবিসি